বোয়ালমারীতে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ১০ বাড়িঘর ভাংচুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ১৩, ২০২০

বোয়ালমারীতে দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষে আহত ১০ বাড়িঘর ভাংচুর

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ 

পুর্বশত্রæতার জের ধরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের কাজী পাড়ায় রোববার (১২.০৪.২০) সন্ধ্যার দিকে দুই ভাইয়ের পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে রুস্তুম শেখ (৪৫), বাদশা মোল্যা (৬৫), ইমারুন বেগম (৫৫) ও সুজন ফকিরকে (২৫) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পারুল বেগমকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় ২০-২৫টি বাড়ি এবং দুটি মুদি দোকান ভংচুরসহ লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বোয়ালমারী থানা ও ডহরনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
   

জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ইদ্রিস শেখ ও তার আপন বড় ভাই ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক শেখের মধ্যে দীর্ঘ দিন বিবাদ চলে আসছে। 

পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মুকুল মিনা বলেন, স্থানীয়ভাবে ইদ্রিস শেখরা ইউনিয়ন আওয়ামী লীগের শিল্প ও মানব বিষয়ক সম্পাদক মান্নান মাতুব্বরের এবং ছিদ্দিক শেখরা সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল শরীফের সমর্থক। সম্প্রতি মান্নান মাতুব্বরের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্টসহ তিনটি মামলা হলে তারা পলাতক থাকার সুযোগে ছিদ্দিক শেখরা হামলা চালায়। ইদ্রিস শেখের লোকজন সংঘর্ষে টিকতে না পেরে পিছু হটলে তাদের বাড়ি ঘরে ভাংচুর চালানো হয়। 


    বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, উভয় পক্ষের লোকজন রাতে থানায় এসে আর গোলমাল না করার মুচলেকা দিয়ে গেছে। বাকি বিষয়গুলো স্থানীয়ভাবে আপোস-মিমাংসা করে নিবে।

Post Top Ad

Responsive Ads Here