ফরিদপুরে আগুনে পুড়ে গেলো কয়েক লক্ষ টাকার মালামাল ও ঘরবাড়ি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ২৫, ২০২০

ফরিদপুরে আগুনে পুড়ে গেলো কয়েক লক্ষ টাকার মালামাল ও ঘরবাড়ি

মিয়া সৈকত:

ফরিদপুর সদর উপজেলার পূর্বগঙ্গাবর্দী গ্রামের হিন্দুসম্প্রদায় একটি বাড়িতে গতকাল (২৩/৪/২০) রাত পনে বারোটার সময় হঠাৎ অগ্নিকান্ড হয়। অগ্নিকান্ডে বাড়ির সামনে রাখা তাদের ব্যবসায়ী মালামাল, নতুন পুরাতন ফলের ট্রে, কাগজের কার্টুন এবং খেজুরের পাতার তৈরি  মাদুর পুড়তে থাকে, ফরিদপুর সদরের ফায়ারসার্ভিস কে খবর দেয়ার কিছু সময়ের মধ্যে একটি ইউনিট উপস্থিত হন এবং আগুন নেভানোর চেষ্টা করেন,এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এর প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে আগুনের কোন সুত্রপাত পাওয়া যায়নি।

এ সময় ফরিদপুর সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ঘটনা স্থলে এসে পরিদর্শন করেন।এবং লোকজন কে ভির না করে সামাজিক দুরত্ত রাখতে বা বাসাই চলে যেতে বলেন। প্রশাসন ও ফায়ারসার্ভিস কর্মীদের তাদের মতো করে কাজ করতে দিতে বলেন তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিষ্ণু কুমার ঘোষ (৪০) পিতাঃ বিনয় ভুষন ঘোষ এর সাথে কথা বলে জানতে পারি এখানে তার দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে, করোনার জন্য এমনিতেউ ব্যবসা বন্ধ তার উপর এত বড় ক্ষতি।

এখন তার এই ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব না, তাই এলাকাবাসী, স্থানীয় রাজনীতিবীদ ও প্রশাসনের সাহায্য চান তিনি।ফরিদপুর  ফায়ার সার্ভিস এর তথ্য মতে ৭/৮ লক্ষ টাকার মালামালের ক্ষয়-ক্ষতি হয়েছে।




সময়/নাজ/২৪/৪/২০

Post Top Ad

Responsive Ads Here