ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২৯, ২০২০

ফরিদপুরের বোয়ালমারীতে ছাত্রলীগের কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ


ফরিদপুর প্রতিনিধি : 
করোনাভাইরাসের কারণে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করছে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ। বুধবার সকাল থেকে বোয়ালমারী পৌর শহরের ডাক বাংলো রোডে তারা বিনামূল্যে সবজি বিতরণ করে। 

 

এ সব তরকারির মধ্যে রয়েছে ঢেড়স, করোল্লা, মিষ্টি কুমার, পটল, কাচা মরিচ, পুঁইশাক, ডাটা শাক, আলু। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে বিতরণ করছেন এসব সবজি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বোয়ালমারী সরকারি কলেজ  ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক ।


প্রান্ত সিদ্দিক  জানান, গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য ও ইফতার সামগ্রী বিতরণ, পাশাপাশি বিনামূল্যে সবজি বিতরণ করছি। করোনার কারণে মানুষকে বাসা থেকে বের না হতে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বের হতে পারছে না। অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা এ উদ্যোগ নিয়েছি, পুরো রমজান মাস ধরে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।#

Post Top Ad

Responsive Ads Here