করোনায় গুজব সৃষ্টিকারী প্রায় অর্ধশতাধিক র‍্যাবের নজরদারিতে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

করোনায় গুজব সৃষ্টিকারী প্রায় অর্ধশতাধিক র‍্যাবের নজরদারিতে



করোনাভাইরাস নিয়ে একটি কুচক্রী মহল ফেসবুকসহ অন্যান্য যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব সৃষ্টি করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। সাধারণ মানুষের মনে সন্দেহের সৃষ্টি করছে।’ 

বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারওয়ার বিন কাশেম এ তথ্য জানিয়েছেন।

এ সময় তিনি আরো বলেন, এখন পর্যন্ত এ ধরনের গুজব সৃষ্টিকারী ১০ জনকে বিভিন্ন জেলা থেকে আমরা গ্রেফতার করেছি। করোনা নিয়ে গুজব সৃষ্টিকারী প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আমরা নজরদারিতে রেখেছি। গুজব সৃষ্টি না করতে বারবার র‌্যাবের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

ভিডিও বার্তায় করোনা সংক্রমণ রোধে র‍্যাবের কার্যক্রম নিয়ে সারওয়ার বিন কাশেম বলেন, করোনা একটি বৈশ্বিক রোগ এবং এ পর্যন্ত প্রায় ৯০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সেই সঙ্গে প্রায় ১৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। এ রোগ থেকে মুক্তি পেতে আমরা চেষ্ট করে যাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে ঘরে রাখতে আমরা প্রতিদিন কাজ করছি। 

সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে ভিডিও বার্তায় র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা বোঝেন না, তারা না বুঝে কোনো কিছু শেয়ার বা লাইক দেবেন না। 

র‍্যাবের নতুন উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, আমারা সাইবার ভেরিফিকেশন সেল তৈরি করেছি। আপনারা যেকোনো তথ্য সত্য না মিথ্যা জানার জন্য আমাদের দিলে, আমরা ভেরিফিকেশন করে বলতে পারব। 

দেশের এ পরিস্থিতে সাধারণ জনগণের পাশে থাকা সম্পর্কে ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রচুর পরিমাণে ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি কোনো কারণ ছাড়া কেউ যেন ঘরের বাইরে না থাকে, সেজন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করছি।

সর্বশেষ জনগণকে অনুরোধ করে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এখন সবাই যেন ঘরে থাকেন। কারণ এখন ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ। তাই ঘরে থাকার আহ্বান জানাচ্ছি। যেকোনো সাহায্য, প্রয়োজনে আপনারা আমাদের কল করবেন। আমরা আপনাদের কাছে চলে যাব।


সময়/নাজ /দেশ


Post Top Ad

Responsive Ads Here