এ্যাডঃ মাহ্বুবুর রহমান দুলালের ৬০০ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ০৯, ২০২০

এ্যাডঃ মাহ্বুবুর রহমান দুলালের ৬০০ শত পরিবারের মাঝে ত্রান বিতরণ


চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুরে এ্যাডভোকেট মাহ্বুবুবর রহমান দুলাল ব্যাক্তিগত তহবিল থেকে ৮/ ৯ ইং রোজ বুধ ও বৃহঃপ্রতিবার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন  করেছেন। 


নোভেল করোনা ভাইরাস এখন একটি বৈশ্বিক দুর্যোগ এ দুর্যোগ মোকাবিলা করতে বাংলাদেশ সরকার সকলকে ঘরে থাকার অনুরোধ করেছেন। তাই অনেকেই আজ কর্ম হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন। এ পরিস্থিতিতে নিজ এলাকার অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মাহ্বুবুর রহমান দুলাল। 

তিনি দুই উপজেলায় ৬০০ শত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ও ১ টি সাবান সহ মোট ৭ প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন মোতাজ্জেল হোসেন মৃধা সভাপতি থানা বিএনপি চরভদ্রাসন, আঃ কুদ্দুস মেম্বার সাধারন সম্পাদক বিএনপি চরভদ্রাসন, যুবদল নেতা সাবেক বিপি বাদশাহ, ওহাব মোল্যা, আলী মোল্যা, মোস্তফা, কানাচন, সায়েদ তালুকদার, মোজাফর হোসেন (জাফর) সাবেক যুগ্ন আহবায়োক যুবদল চরভদ্রাসন,রাসেল ব্যাপারী এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চরভদ্রাসন যুবদর কমৃী ফারুক হোসেন ,রুহুল আমিন , গোলাম রব্বানি সভাপতি থানা বিএনপি সদরপুর, ছাত্রদর নেতা তুশার আহম্মেদ,নজরুল ইসলাম, সহ দলীয় নেতা কর্মীরা। 

ত্রান বিতরন করেন সদরপুরের অকোটের চর ইউনিয়নের মনিকোঠা সংলগ্ন নতুন সাহেবেরচর  নিজ বাড়িতে,ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপারা গ্রামে থানা বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান এর বাড়িতে, আকোটেরচর ইউনিয়নের উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন (কল্পনা) এর বাড়িতে, চরভদ্রাসনের বি,এস,ডাঙ্গী গ্রামে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন মৃধার এর বাড়িতে, চরহাজীগঞ্জ বাজারের সংলগ্ন এলাকা সহ  পাচঁটি স্থ্ানে ত্রান বিতরন করেন এ্যাডভোকেট মাহ্বুবুর রহমান দুলাল। 

পরে তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে নিজ নিজ ঘরে থাকার আহŸান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here