করোনায় দিশেহারা সৌদি রাজপরিবার, প্রাসাদ ছাড়লেন বাদশাহ-যুবরাজ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১০, ২০২০

করোনায় দিশেহারা সৌদি রাজপরিবার, প্রাসাদ ছাড়লেন বাদশাহ-যুবরাজ!



নভেল করোনাভাইরাসের থাবায় দিশেহারা হয়ে পড়েছে সৌদি আরবের রাজপরিবার। এরই মধ্যে রাজপরিবারের দেড় শতাধিক সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে গণমাধ্যমে খবর উঠে এসেছে।

এবার জানা গেল আরও ভেতরের খবর। তা হল- প্রাণঘাতী এই ভাইরাসের কবল থেকে বাঁচতে প্রাসাদ ছেড়ে পালিয়েছেন সৌদি বাদশা ও যুবরাজ।

জানা গেছে, মহামারী করোনাভাইরাসের আতঙ্কে রাজপ্রাসাদ ছেড়ে জেদ্দায় নতুন ভবনে চলে গেছেন ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বর্তমানে তিনি লোহিত সাগর উপকূলীয় শহরটির কাছে একটি আইল্যান্ড প্যালেসে অবস্থান করছেন। খবর নিউইয়র্ক টাইমসের।
এছাড়া ৩৪ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জেদ্দার এক প্রত্যন্ত এলাকায় চলে গেছেন। যেখানে ইতোমধ্যে তিনি ‘নিওম’ নামে একটি ভবিষ্যত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে, সৌদি রাজপরিবারের যে দেড়শ শতাধিক সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন সম্প্রতি ইউরোপ ভ্রমণ করেছিলেন বলে জানা গেছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজপরিবারের শীর্ষ সদস্য রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বান্দর বিন আব্দুল আজিজ আল সৌদ। তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন।

পরিস্থিতি সামলাতে ইতোমধ্যে মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা শহরে কারফিউ জারি করা হয়েছে। সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়।


সময়/আন্ত/সৌদী

Post Top Ad

Responsive Ads Here