করোনায় মা-নানীর মৃত্যু: ছেলের প্রশ্ন ‘এরপর কে, তুমি না আমি বাবা?’ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, মে ০২, ২০২০

করোনায় মা-নানীর মৃত্যু: ছেলের প্রশ্ন ‘এরপর কে, তুমি না আমি বাবা?’


করোনাভাইরাসের মহামারি যেন যুদ্ধাবস্থাকেও হার মানিয়েছে ব্রিটেনে। করোনায় মাত্র ৪ দিনের ব্যবধানে মা ও নানীকে হারিয়ে ভীত হয়ে ৭ বছরের ইভানের হৃদয় বিদারক প্রশ্ন পিতা ক্রিস ক্যাডবির কাছে। ‘হু ইজ নেক্সট ডেডি? ইজ ইট গয়িং টু বি ইউ ওর ইজ ইট গয়িং টু বি মি’ (এর পরে কে বাবা? তুমি না আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি?

স্কাই নিউজকে এভাবেই বর্ণনা করছিলেন ক্রিস ক্যাডবি। তিনি বলেন, তার স্ত্রী জুলিয়েন মারা যাওয়ার ৪ দিন যার আগে মারা যান শাশুড়ি জোয়ান। তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বর্ণনা করেন ইভানের মা ও নানীর মর্মান্তিক মৃত্যুর বিষয়টি। তিনি বলেন, এরপরও মানুষ লকডাউনের নিয়ম ভাঙছে। আমরা কোনো ভুল না করলেও করোনাভাইরাস আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমার শাশুড়ি মারা যান শনিবার। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। 





সময়/দেশ/আন্ত

Post Top Ad

Responsive Ads Here