এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

এবার স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল কিমের নৌকা, জল্পনা তুঙ্গে


করোনা মহামারির মাঝেও গত কয়েকদিন ধরে আলোচনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বেঁচে আছেন কিনা, তা নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া অবশ্য দাবি করেছে- কিম বেঁচে আছেন এবং ভালোই আছেন।

এবার প্রকাশ্যে এলো স্যাটেলাইট চিত্র। যেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের উপকূলে কিমের প্রিয় রিসর্টের সামনে ঘোরাফেরা করছে তার প্রিয় নৌকা। যা দেখে অনুমান করা হচ্ছে, উপকূলের ওই রিসর্টেই রয়েছেন তিনি।

একটি বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে এই দৃশ্য। ওই অঞ্চলে ওই নৌকাতেই ঘুরে বেড়ান তিনি। তাই এই ছবি থেকেই অনুমান স্পষ্ট হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের ধারণা, করোনাভাইরাস থেকে দূরে থাকতেই এভাবে নিজেকে সরিয়ে রেখেছেন কিম জং উন।




সময়/আন্ত

Post Top Ad

Responsive Ads Here