রাজধানীতে কিশোরী গণধর্ষণের শিকার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, মে ০১, ২০২০

রাজধানীতে কিশোরী গণধর্ষণের শিকার


রাজধানীর দারুস সালামে ১৭ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে বেড়িবাঁধ ও জোহরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার রাতে ৬ জনকে আসামি করে দারুস সালাম থানায় মামলা করেছে ওই কিশোরী। এ ঘটনায় গতকাল সাকিব নামে অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ধর্ষণে সহায়তার অভিযোগে রিক্তা নামের এক নারীকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এ ঘটনায় ৫ ধর্ষক পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সম্প্রতি ওই কিশোরীর বিবাহ বিচ্ছেদ হয়। মঙ্গলবার সে তার বান্ধবী রিক্তার বাসায় বেড়াতে আসে। সেখান থেকে রাতে শাহ আলী এলাকায় তার বোনের বাসায় যাওয়ার পথে দুই দফায় গণধর্ষণের শিকার হয় বলে জানা গেছে।




সময়/ঢাকা/রাজ

Post Top Ad

Responsive Ads Here