সারা রিসোর্টে জাতীয় দলের ক্যাম্প শুরু ৭ আগস্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

সারা রিসোর্টে জাতীয় দলের ক্যাম্প শুরু ৭ আগস্ট


সময় সংবাদ ডেস্ক//
মহামারি করোনাভাইরাসের কারণে বদলে গেছে ফুটবলের সূচি। পিছিয়ে গেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব। এ ম্যাচকে সামনে রেখে ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে গাজীপুরের সারা রিসোর্টে। সে অনুযায়ী প্রস্তুত করা হচ্ছে জিম ও মাঠ। ক্যাম্পে ডাকা হতে পারে ৩০ জন ফুটবলার। জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছেন ফিনল্যান্ড থেকে আগত ফুটবলার তারিক রায়হান কাজী।

বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন ‘৭ আগস্ট সারা রিসোর্টে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়দের প্রথমে নিজ উদ্যোগে কোভিড টেস্ট করিয়ে আসতে হবে। ক্যাম্পে আসার পরে আবার পুনরায় করানো হবে টেস্ট। ২১–২২ তারিখ পর্যন্ত হবে আইসোলেশন ক্যাম্প।এই সময়ে ছোট ছোট গ্রুপে ফিটনেস অনুশীলন চলবে। এছাড়া ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পরিচালনা করা হবে ক্যাম্প’।

ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় ডাকা হতে পারে বলে জানিয়েছেন সহকারী চেয়ারম্যান তাবিথ আওয়াল, ‘ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় ডাকা হবে। প্রয়োজনে সংখ্যাটা বাড়তে পারে। আমরা এএফসিতে যে তালিকা পাঠিয়েছে, সেখানে আছেন বসুন্ধরা কিংসে খেলা ফিনল্যান্ড প্রবাসী এক ফুটবলার (তারিক রায়হান কাজী)’।

দেশের মাটিতে ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে স্থগিত হয়ে থাকা বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়াও দেশের মাটিতে ভারত ( ১২ নভেম্বর) ও ওমানের ( ১৭ নভেম্বর) বিপক্ষে খেলবেন জামালরা। অন্য ম্যাচটি কাতারের বিপক্ষে দোহায় ১৩ অক্টোবর। চার ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।

Post Top Ad

Responsive Ads Here