বোয়ালমারীতে সরকারি জায়গা দখল করে বাউন্ডারী নির্মাণের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১০, ২০২০

বোয়ালমারীতে সরকারি জায়গা দখল করে বাউন্ডারী নির্মাণের অভিযোগ



স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ১ নং ঘোষপুর ইউনিয়নের রাখালগাছী গ্রামের বাসিন্দা সরকারি চাকুরিজীবি (পুলিশের এ এস আই) মো. চাঁন মিয়ার বিরুদ্ধে  সরকারি জয়গা দখল করে ঘর ও বাউন্ডারী নির্মানের অভিযোগ পাওয়া গেছে। চান মিয়া বর্তমানে ঢাকার গুলশান থানায় কর্মরত আছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১ নং ঘোষপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড চরদৈতরকাঠী গ্রামের এড্যা. সাত্তার শেখের বাড়ীর সামনে থেকে মসজিদের  সামনে দিয়ে ইটের  রাস্তা পর্যন্ত (গোহাইলবাড়ী বাজার সংলগ্ন) দখল করে ঘর ও বাউন্ডারী নির্মান করেন তিনি। ওই এলাকার ৭ নং ঘোষপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো. ইউনুচ শেখ ও গ্রাম পুলিশসহ গ্রামের লোকজন তাকে সরকারী জায়গা ছেড়ে ঘর ও বাউন্ডারি নির্মাণের জন্য অনুরোধ করার সত্ত্বেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বাউন্ডারী নির্মান কাজ সম্পূর্ণ করে। এমনকি সরকারি জায়গার উপরে কিছুদিন আগে আরেকটি টিন সেট ঘর নির্মাণ করে। এ ঘটনায় ওই ওয়ার্ড ইউপি সদস্য মো. ইউনুচ শেখ গত ৫ জুলাই বাদি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।

ঘোষপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইউনুচ শেখ বলেন,  পুলিশের চাকুরি করে চাঁন মিয়া। সে তার ক্ষমতার প্রভাব খাটিয়ে কিছুদিন আগে একটি টিন সেট ঘর নির্মান করেন। এখন আবার সরকারি জায়গা দখল করে বাউন্ডারী নির্মান কাজ শেষ করেন। আমি গ্রাম পুলিশসহ গ্রামের সম্মানীয় লোক জন নিয়ে তাকে অনুরোধ করি বাউন্ডারী না করার জন্য সরকারি জায়গা দখল করে। কিন্তু সে আমাদের অনুরোধ না শুনে ক্ষমতার জোর দেখিয়ে বাউন্ডারী নির্মান করে। এইজন্য আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেয়।


সাতৈর ভূমি অফিসের তহশীলদার আইয়ুব আলী বলেন, এসিল্যান্ড সারের নির্দেশে আমি সরেজমিন ঘুরে দেখেছি সরকারী রাস্তা দখল করে ঘর ও বাউন্ডারি নির্মাণ করেছে চান মিয়া। শনিবার (১১ জুলাই) এসিল্যান্ড সারের নিকট প্রতিবেদন দেওয়া হবে। এ ছাড়া আমি নিজে চান মিয়াকে সরকারী জায়গায় বাউন্ডারি করতে নিষেধ করেছি আমার নিষেধ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে।


জেলা প্রশাসক অতুল কুমার সরকার বলেন, সরকারী জায়গায় বাউন্ডারী নির্মাণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here