মেহেরপুরের আমঝুপিকে বিভক্তি করার প্রতিবাদে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২০, ২০২০

মেহেরপুরের আমঝুপিকে বিভক্তি করার প্রতিবাদে মানববন্ধন

মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিভক্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী । গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যলায় চত্তরে আমঝুপি উত্তর পাড়ার জনগন মানববন্ধন করে। জানাগেছে, মেহেরপুর জেলার তিন নম্বর আমঝুপি ইউনিয়ন পরিষদকে ভেঙ্গে দুটি ইউনিয়ন করা হবে। যে কারনে কারণে ওয়ার্ডও ভাগ করতে হবে। আমঝুপি গ্রামকে দুটি ওয়ার্ড থেকে তিনটি ওয়ার্ড করার কারণে আমঝুপি উত্তরপাড়াকে ইসলামনগর ওয়ার্ডে বিভক্তি দেওয়া হয়েছে। যে কারণে ফুঁসে উঠেছে আমঝুপি ৮ নম্বর ওয়ার্ডবাসীরা। এলাকাবাসীর দাবি আমঝুপি গ্রামে ২৩ হাজারেও বেশী ভোটার তাই আমঝুপিকে ৩টি ওয়ার্ডে বিভক্ত করলে সমস্যা নাই। কিন্তু আমঝুপির একাশং ভেঙ্গে ইসলামনগরকে নিয়ে ওয়ার্ড গঠন করার প্রস্তত নেওয়ায়  গ্রাসবাসী ফুঁসে উঠেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মুস্তাক রাজা, প্রফেসর জাহির হাসেন চঞ্চল,এলাকাবাসী ওমর ফারুক লিটন, বাবলু রহমান, জসিম, কাশেম, নজরুল ইসলাম, বাবলু, আব্দুল মান্নান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here