ডাক্তার সেজে প্রসূতির সিজার করলেন মাছ ব্যবসায়ী! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, জুলাই ১০, ২০২০

ডাক্তার সেজে প্রসূতির সিজার করলেন মাছ ব্যবসায়ী!

সময় সংবাদ ডেস্ক//
পিরোজপুরের মঠবাডিয়ায় নিজের ক্লিনিকে ডাক্তার সেজে প্রসূতি মায়ের সিজার করেছেন এক মাছ ব্যবসায়ী। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে পৌর শহরের দক্ষিণ বন্দর মাছ বাজার সংলগ্ন মহিমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর ডিসির কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরীর নেতৃত্বে ওই ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব। এ সময় মাছ ব্যবসায়ী গোলাম মোস্তফাকে তিন মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, এর আগেও মোস্তফার বিরুদ্ধে ক্লিনিকের নার্সকে যৌন হয়রানি, ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশনে এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে।

একই দিন উপজেলার ধানীসাফা বন্দরের আব্দুর রাজ্জাক সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক আমির হোসেন ভূঁইয়াকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ভুয়া চিকিৎসক এএইচ ভূঁইয়া সুজনকে ৩০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড এবং সৌদি প্রবাসী আমির হোসেন ভূঁইয়াকে দিয়ে বিভিন্ন সময়ে অপারেশন করায় হাসপাতালের মালিক মো. মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।



Post Top Ad

Responsive Ads Here