সময় সংবাদ ডেস্ক//
নড়াইলের লোহাগড়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের বিরুদ্ধে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে ওই উপজেলার মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা বেগম ও অভিযুক্ত সাব্বির মোল্যা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী-ছেলে। ঘটনার পর থেকে সাব্বির পলাতক রয়েছে।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিকেলে কথা কাটাকাটির জেরে আসমা বেগমকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন মানসিক ভারসাম্যহীন সাব্বির মোল্যা। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় আসমার মৃত্যু হয়।
ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাব্বিরকে আটকের চেষ্টা চলছে।

