বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল যুক্তরাষ্ট্র - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ১৫, ২০২০

বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করল যুক্তরাষ্ট্র


সময় সংবাদ ডেস্ক//
অবশেষে করোনাভাইরাস মহামারির কারণে অনলাইনে ক্লাস করা বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এর সঙ্গে যুক্ত এক ফেডারেল বিচারক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মার্কিন সরকার ও বিশ্ববিদ্যালয়গুলো একটি সমঝোতায় পৌঁছায়। বিচারক অ্যালিসন ডি. বারোজ বলেন, নতুন সিদ্ধান্ত অনুসারে অনলাইনে ক্লাস নেয়া কোনো প্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীকেই ফেরত পাঠাবে না যুক্তরাষ্ট্র।

এর আগে গত ৬ জুলাই কোভিড-১৯ এর কারণে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে সব ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়, সেগুলোর বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেয় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস বিভাগ (আইসিই)। এর পরপরই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

মার্কিন আদালতে আইসিই’র আদেশের বিরুদ্ধে প্রথমে মামলা করে হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। একই বিষয়ে এ সপ্তাহে অন্তত ১৮টি অঙ্গরাজ্যের গভর্নররাও মামলা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরতদের বদলে এখন থেকে নতুন বিদেশি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন বিধি-নিষেধ জারির চিন্তাভাবনা করছে হোয়াইট হাউস।


Post Top Ad

Responsive Ads Here