মেহেরপুরে অনলাইন কোরবানির পশুর হাট এর উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ১৪, ২০২০

মেহেরপুরে অনলাইন কোরবানির পশুর হাট এর উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুরে অনলাইনে কোরবানির পশুর হাট ফেসবুক পেইজ এর উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইন পশুর হাট মেহেরপুর ফেসবুক পেইজের এর উদ্বোধন ঘোষণা করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলি,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম.এ খালেক,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম,মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন,মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব চান্দু প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় মেহেরপুর জেলায় মোট ১ লক্ষ গরু প্রস্তুত রয়েছে। মেহেরপুর জেলার চাহিদা রয়েছে ৭০হাজার। একই সাথে মেহেরপুর জেলায় দুই লক্ষ ছাগল প্রস্তুত রয়েছে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানের ৭০ হাজার গরু অনলাইনের মাধ্যমে বিক্রি করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তাগণ।

Post Top Ad

Responsive Ads Here