প্রবাসীর স্ত্রীর নগ্ম ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক দুই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুলাই ২০, ২০২০

প্রবাসীর স্ত্রীর নগ্ম ভিডিও ধারণ করে চাঁদা দাবি, আটক দুই


লক্ষীপুর প্রতিনিধি:

কৌশলে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও মোবাইলে ফোনে ধারণ করে চাঁদা দাবির অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুরে দুজনকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় বামনী ইউপির কাজেরদিঘির পাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ওই গ্রামের কালামের ছেলে এরশাদ হোসেন ও আবুল মোল্লার ছেলে মুরাদ (৩৫)। অন্য দুইজন পলাতক।

জানা গেছে, ওয়াইফাই সংযোগ দেয়ার নামে গত ১৫ জুলাই রাতে প্রবাসীর বাড়ি আসেন কাজিরদিঘিরপাড় বাজারের ডিস লাইনের মালিক মুরাদ তার কর্মচারী মতিন। এ সময় কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও মোবাইল ফোনে ধারন করে। এরপর থেকে এরশাদ, মুরাদ, মতিন ও হানিফ ওই গৃহবধূকে অসামাজিক কাজ করার প্রস্তাব দেয়। এতে গৃহবধূ রাজি না হলে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি করে। 

পরে শনিবার রাতে বেলাল হোসেনের মধ্যস্থতা এক বৈঠকে ৮০ হাজার টাকা চাঁদা দেয়ার সমঝোতা হয়। ওই সময় নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া হয়। একপর্যায়ে মুরাদ ও তার লোকজন দুই লাখ টাকাই চাঁদা দিতে হবে বলে স্থান ত্যাগ করে। এ ঘটনা স্থানীয় এক সংবাদকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়।

রোববার দুপুরে এএসপি স্পীনা রানী নেতৃত্বে পুলিশ ওই গৃহবধূর দুই স্বজনকে দিয়ে ফাঁদ পেতে চাঁদা দেবে বলে ওই দুই বখাটেকে কৌশলে আটক করে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত মোবাইল ফোন দুটি মেমোরি কার্ডসহ উদ্দার করা হয়। তবে ভিডিওটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী এসপি (রায়পুর ও রামগন্জ সার্কেল) স্পীনা রানী জানান, নিজস্ব লোকের মাধ্যমে ঘটনাটি জেনে অভিযান চালিয়ে ঘটনার জড়িত দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই গৃহবধূর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।




সময়/নাজ/২০/৭/২০২০

Post Top Ad

Responsive Ads Here