বোয়ালমারীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাদে দুই ব্যক্তিকে অর্থদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

বোয়ালমারীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অপরাদে দুই ব্যক্তিকে অর্থদন্ড


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধ :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বলতলা নামক স্থান থেকে বৃহস্পতিবার (১৬.০৭.২০) দুপুরে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। দন্ডপ্রাপ্ত হলেন, সালথা উপজেলার কাকদী গ্রামের হুমায়ন শেখকে (২৮) ৫ হাজার ও একই উপজেলার বাতাগা গ্রামের রুস্তুম খানকে (৫০) ২ হাজার টাকা অর্থদন্ড করেন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় দুই ব্যক্তিকে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন ভেঙ্গে দেওয়া হয়।

Post Top Ad

Responsive Ads Here