ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার রিপনের পাশে ফরিদপুরের জেলা প্রশাসক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

ইংল্যান্ডের ম্যানচেস্টারে প্রশিক্ষণপ্রাপ্ত ফুটবলার রিপনের পাশে ফরিদপুরের জেলা প্রশাসক


 

ফরিদপুর প্রতিনিধি :

ইংল্যান্ডের জায়েন্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড প্রশিক্ষণ প্রাপ্ত ফুটবলার রিপনকে সহায়তার হাত বাড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। 

বৃহস্পতিবার বিকেলে তার পরিবারের ভরন-পোষনের জন্য ১০ হাজার টাকার চেক প্রদান করেন তিনি। একই সাথে জেলা প্রশাসক অতুল সরকার তাকে ক্রীড়াঙ্গনে সম্মানজনক পেশায় যুক্তকরণসহ খেলাধুলায় ফিরিয়ে দিতে সর্বাত্নক উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। 

পুরো নাম রিপন কুমার দাস। বসতি ফরিদপুর জেলা শহরের কুঠিবাড়ী এলাকায়। ছোটবেলা থেকেই ফুটবলে আগ্রহী। সেই আগ্রহ ও প্রচেষ্টায় ২০১২ সালে মুঠোফোন কোম্পানি এয়ারটেলের (বর্তমানে রবি আজিয়াটা লিমিটেড) প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে নির্বাচিত হয়ে যে ১২ জন ফুটবলার ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডে অনুশীলনের সুযোগ পায় রিপন। 

সারা দেশের ৬০ হাজার ছেলের মধ্যে থেকে বাছাই করে ওই ১২ জনকে নেওয়া হয়েছিল। ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড যাকে দেখিয়েছিল বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন। ম্যানচেস্টার থেকে আসার পর ২০১৪ সালে আবাহনী অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলেছিলেন রিপন। এরপর তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ হয়ে ২০১৯ সালে খেলেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। কিন্তু প্রতিভা বিকাশের জন্য যে রকম ভালো কোচের অধীনে তার খেলা দরকার ছিল, পাননি সে রকম কাউকে। পরবর্তীতে জীবনের বাস্তবতায় ফুটবল খেলার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়। 

জীবনের তাগিদে একটি ফরিদপুরের সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নেয় রিপন। 

বিষয়টি এনটিভি ও জাতীয় দৈনিক খোলা কাগজে প্রকাশিত হলে সারাদেশে সারা পরে যায়। আর বিষয়টি ফরিদপুরের জেলা প্রশাসক জানার সাথে সাথে তাকে ডেকে নিয়ে কথা বলেন আজ সকালে তার অফিসে। এসময় এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস উপস্থিত ছিলেন।

ওই সময়েই জেলা প্রশাসনের নাজিরকে ডেকে এনে তাকে আর্থিক সহায়তা প্রদান করা, তাকে ক্রীড়াঙ্গনে সম্মানজনক পেশায় যুক্তকরণসহ খেলাধুলায় ফিরিয়ে দিতে সর্বাত্নক উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান তিনি।

Post Top Ad

Responsive Ads Here