মেহের আমজাদ,মেহেরপুর //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬-০৭-২০) সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন আলোচনা সভায় বলেন, ১/১১-এর তত্ববাবধায়ক সরকারের সময় হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। কারাগারে থাকাকালে শেখ হাসিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েনন। সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠন ও দেশবাসীর আন্দোলনে আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ববাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। ১১ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। এরপর সরকার গঠন হলে তিনি প্রধানমন্ত্রী হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন, শাকিল রাব্বি ইভান, সৈয়দ আব্দুল্লাহ হেল বাপ্পি, জেলা যুবলীগের সদস্য সাজিজুর রহমান সাজু,মাহাবুব হাসান ডালিম,ইয়ানুছ আলী,আমানুর রহমান সোহেল, শেখ সারাফত,উজ্জ্বল, রোকন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

