সাবরিনা-আরিফসহ ৮ আসামির জামিন নামঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০

সাবরিনা-আরিফসহ ৮ আসামির জামিন নামঞ্জুর

সময় সংবাদ ডেস্ক//
করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আট আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন নামঞ্জুর করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।

গত ৫ আগস্ট মামলার তদন্ত শেষে ডা. সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ডিবি। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে এক হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা উল্লেখ করা হয়।

এরআগে ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনজনকে গ্রেফতার করা হয়। পরে প্রতারণা সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামিই কারাগারে রয়েছেন।


Post Top Ad

Responsive Ads Here