মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ও তাঁর স্ত্রী সন্তান সহ জেলায় ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন। মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ও তার স্ত্রী সন্তাান সহ জেলায় মোট ১০ জনের করোনা পজেটিভ এসেছে। মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৪ জনের রিপোর্ট এসেছে যার ১০টি পজিটিভ ও বাকি ১৪ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভের মধ্যে মেহেরপুর সদরের ২ টি, গাংনী উপজেলায় ৭টি এবং মুজিবনগর উপজেলায় ১টি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয়।
শুক্রবার, আগস্ট ১৪, ২০২০
Home
করোনা ভাইরাস
বাংলাদেশ
মেহেরপুর
সময় সংবাদ
bangladesh
breaking news
মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন ও তাঁর স্ত্রী সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত
মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন ও তাঁর স্ত্রী সন্তান করোনা ভাইরাসে আক্রান্ত
Tags
# করোনা ভাইরাস
# বাংলাদেশ
# মেহেরপুর
# সময় সংবাদ
# bangladesh
# breaking news
About সময় সংবাদ
breaking news
লেবেলসমূহ:
করোনা ভাইরাস,
বাংলাদেশ,
মেহেরপুর,
সময় সংবাদ,
bangladesh,
breaking news
Author Details
সময় সংবাদ | shomoysangbad.com Is a Popular Online Bangla News company. 24x7 Latest and breaking news of home and abroad, entertainment, sports etc

