ব্যাগে মিললো ২ কোটি টাকার সোনার বার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০

ব্যাগে মিললো ২ কোটি টাকার সোনার বার


সময় সংবাদ ডেস্ক//
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের চোরাচালান প্রতিরোধ টিম।

বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা ফ্লাইট নম্বর- ইএ- ১৪৮ এর যাত্রী মো. আলমাস আলীকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের ডিসি (প্রিভেন্টিভ) মারুফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ টিম বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে। গ্রিন চ্যানেলে নজরদারী ও তল্লাশির এক পর্যায়ে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগে থাকা ২টি মিক্সার মেশিন মধ্যে বিশেষ কৌশলে ৩২টি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here