বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হচ্ছে শিগগিরই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হচ্ছে শিগগিরই

সময় সংবাদ ডেস্ক//
শিগগিরই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। 

বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে বাই এয়ারে খুব ইর্মাজেন্সি মেডিকেল ভিসা, বিজনেস ভিসা দেয়া হচ্ছে। চেষ্টা করছি যেনো এটা যত তাড়াতাড়ি নরমাল হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস


বৈঠক প্রসঙ্গে রীভা গাঙ্গুলী দাস বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা খুব ক্লোজলি কাজ করে থাকি। ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক আছে। অনেক কাজ হয়েছে। করোনার মধ্যেও আমরা একসঙ্গে কাজ করেছি। এটা ভালো সম্পর্কে কারণেই সম্ভব হয়েছে, এখানে ট্রেড ট্রেন চলছে। সাপ্লাই চেইন ঠিক আছে এবং অনেক বেশি সুচারু হয়েছে। এরইমধ্যে অনেকগুলো চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া একসঙ্গে অনেকগুলো প্রজেক্টের কাজও শেষ করেছি।

তিনি আরো বলেন, আমাদের ট্রেড বাড়বে। এটাতে বাংলাদেশেরও লাভ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। এরইমধ্যে বাংলাদেশ ভারতের মধ্যে জাহাজ চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরের আলোকে ট্রায়াল হয়ে গেছে। এখন কাজ হচ্ছে- বাকিগুলো এগিয়ে নিয়ে যাওয়া। সেটাও সহজভাবে হয়ে যাবে। 


Post Top Ad

Responsive Ads Here