ফরিদপুরে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ০২, ২০২০

ফরিদপুরে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ তিনজন আটক


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পুলিশের অভিযানে ১৪৭ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার সময় ২নং হাবেলি গোপালপুর এর খ্রিস্টান মিশনের ভিতর অবস্থিত পুকুরের উত্তর পাড়ের সাত্তার বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে ১৪৭ বোতল ফেন্সিডিল সহ তিনজনকে আটক করা হয়। এরা হলেন মাদক ব্যবসায়ী রাসেল( ৪০), কাজী হেলাল(৪০), ও রাসেলের স্ত্রী আখিঁ বেগম(২২)।  


এ বিষয়ে শহরের ২নং পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ রাকিবুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমিসহ এসআই শামীম, এসআই ওয়াসিম ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে মাদক ব্যবসায়ী রাসেল এর  কাছ থেকে ১২০ বোতল, হেলাল এর কাছ থেকে ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আর তাদের এই কাজে সহযোগিতার জন্য রাসেলের স্ত্রী আঁখি বেগমকে আটক করা হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে রাতেই। শুক্রবার তাদের তিনজনকে আদালতে প্রেরন করা হবে।

Post Top Ad

Responsive Ads Here