চরভদ্রাসনে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাসের উদ্বোধনী র‌্যালি সম্পন্ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ০১, ২০২০

চরভদ্রাসনে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাসের উদ্বোধনী র‌্যালি সম্পন্ন



চরভদ্রাসন প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা এলজিইডি’র উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টায় গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাস- অক্টোবর, ২০২০ খ্রি. এর উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্তরের সামনে থেকে বের হয়ে সদর বাজারের অলিগলি প্রদক্ষিণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষ্যে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন মাস পালন করা হচ্ছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ও উপজেলা প্রকৌশলী এ র‌্যালিতে অংশ নেন। 

র‌্যালি শেষে সমবেত জনতার উদ্দেশ্যে উপজেলা প্রকৌশলী বলেন, ‘ মুজিব বর্ষ উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষন প্রক্রীয়া জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় অক্টোবর-২০২০ মাসজুড়ে উপজেলার গ্রামীন জনপথ রক্ষনাবেক্ষন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষনের জন্য উপজেলায় ১০ জন মেইনটেনেন্স ক্রু ও একজন সুপারভাইজার কর্মরত আছেন। এতে গ্রামীণ জীবন যাত্রার মানোন্নয়ন, নারীদের কর্মসংস্থান সহ তাদের ক্ষমতায়ন জোরদার হবে।  

সময়/রাজ/১০/১/২০২০

Post Top Ad

Responsive Ads Here