ফরিদপুরে ৪দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২১

ফরিদপুরে ৪দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত



ফরিদপুর প্রতিনিধি :
দেশ মাতৃকার কল্যান ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুরের সদর উপজেলার চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে ৪ দিনের মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে।  


গত বুধবার রাত থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠানে শনিবার ভোর রাতে অষ্টকালীন লীলা র্কীতন শেষ হয় এরপর দুপুরে ভোগ রাগের দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।


আয়োজনের উৎসব কমিটির সভাপতি ডাঃ সুনিল কুমার দাস জানান, অনুষ্ঠানে প্রতি বছর ২৪ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠিত হলেও এবার করোনা কারনে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ, অষ্টকালীন গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দিনাজপুরের তৃষ্ণা দাসী, ফরিদপুরের গোপেশ মোহন্ত ও তপন দাস। উক্ত ৪দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ গান শুনেন এবং মহাপ্রসাধ গ্রহন করেন। 


উল্লেখ্য গত ১১৭ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবার করোনার কারনে অনুষ্ঠানের ব্যপ্তি কিছুটা ছোট করা হয়।

Post Top Ad

Responsive Ads Here