কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১

কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত




ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে শিমুল বিশ্বাস (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।এসময় আহত হয়েছে আরো চারজন।


শুক্রবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।


খবর পেয়ে কালীগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


নিহত শিমুল বিশ্বাস কোটচাঁদপুর পৌরসভাধীন দুধসর গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।তবে প্রাথমিকভাবে তাদরে নাম পরিচয় পাওয়া যায়নি।


কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান,নিহত শিমুল বিশ্বাস মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল।পথিমধ্যে পাতবিলা তেলপাম্পের সামনে পৌছালে একটি যাত্রীবাহী বাস ক্রসের সময় বাসের পিছন থেকে একটি মোটরসাইকেল অভারটেকিং করতে যায়।ফলে দুই মোটসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় পিছন থেকে আসা আরো একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলে শিমুল মারা যায়।এসময় আহত হয় আরো চার মোটরসাইকেল আরোহী।



রাজ/সময়

Post Top Ad

Responsive Ads Here