পিকআপ উল্টে মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২১

পিকআপ উল্টে মা-মেয়েসহ ৩ জনের প্রাণ গেল



লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে সড়কের পাশে সবজি গাছে পানি দেয়ার সময় পিকআপ ভ্যান উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।


রোববার সন্ধ্যায় সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- সর্দার বাড়ির বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম, তার মেয়ে জান্নাত, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম।


চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই কাউছার আহমেদ জানান, বিকেলে সড়কের পাশে খালপাড়ে রোপণ করা সবজি গাছে পানি দিচ্ছিলেন রাহেলা। তার সঙ্গে ছিলেন মেয়ে জান্নাত ও মাছুম। এ সময় লক্ষ্মীপুরগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাহেলাসহ তাদের গায়ের ওপর পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে রাহেলা মারা যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।


তিনি আরো জানান, ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।



সময়/নাজ



Post Top Ad

Responsive Ads Here