বোয়ালমারীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১

বোয়ালমারীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগ



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। বৃহস্পতিবার ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর এলাকার ১৫ বছরের শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী গত ২৩ মার্চ সকাল ১০টার দিকে কালিয়ান্ড বাজারে যাওয়ার সময় ধর্ষক আলেক মিয়ার (৬০) বাড়ির কাছে পৌঁছালে আলেক মিয়া তাকে জোর করে ধরে নিয়ে তার ঘরে ভীতরে ফেলে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী কিশোরী পরে বাড়িতে এসে এঘটনা তার মাকে আকার ইঙ্গিতে বলে। তার মা বৃহস্পতিবার সকালে ওই কিশোরীকে নিয়ে থানায় এসে আলেক মিয়াকে এক মাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। 


এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মামুন অর রশিদ বলেন,  প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি  আলেক মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Post Top Ad

Responsive Ads Here