ফরিদপুরে "মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান" - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ১৬, ২০২১

ফরিদপুরে "মাস্ক পরিধান নিশ্চিত করতে প্রশাসনের অভিযান"



ফরিদপুর প্রতিনিধি :
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশ জুরে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। ফরিদপুরেও গত কয়েকদিনের রির্পোট পর্যালোচনা করে দেখা গেছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনকে দিন। পরিস্থিতি বুঝে সারাদেশে সকলকে মাস্ক পড়ার নির্দেশ প্রদান করেছে এরই মধ্যে সরকার।  


মঙ্গলবার দুপুরে ফরিদপুরে করোনা ভাইরাসের সংক্রমণরোধে সকলের মাস্ক পরিধান এবং স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়, থানা রোড, কাপর পট্টি, নিউমার্কেট, ময়রা পট্টিসহ বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে।  

 
জেলা প্রশাসক অতুল সরকার এর নির্দেশনায় সদর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন। মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক পরিধান না করার অপরাধে ১৩ জনকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


এছাড়া করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে হ্যান্ডমাইকযোগে সকলকে সচেতন করা হয় ও প্রায় দুইশত জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। 

 
অভিযান এর সময় জেলা পুলিশের একটি টিম এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলো।


Post Top Ad

Responsive Ads Here