ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী (শহর) প্রতিনিধি:
রাজশাহীর মেহানপুর কলেজ প্রভাষক এর অসাধু আচরণে “মা” নির্বাক। মা এর স্বাক্ষর জাল করে সম্পদ জোড় দখলের প্রচেষ্টাসহ পরিবারের অন্যান সদস্যকে হত্যার হুমকি। মা ও ছেলে এক অপরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় অভিযোগ রুজু হয়েছে।
![]() |
| অভিযোগ-১ |
সোমবার দুপুরে অনুসন্ধানে জানাযায়, রাজশাহী সিটি কর্পোরেশন ১৩ নং ওর্য়াডের কাদিরগঞ্জ এলাকয় স্থায়ী বাসীন্দা মৃত-মকবুল হোসেনের স্ত্রী রওশন আরা ২ ছেলে ও ৩ মেয়ে নিয়ে দীর্ঘ দিন যাবত ৪.২৫ কাঠা জমিতে বসবাস করে আসছেন। পরিবারের সকল সন্তানদের “মা” রওশন আরা ওই সম্পদ থেকে সমান বন্টনে সকলের প্রাপ্তি বুঝিয়ে দিয়েছেন। কিন্ত তার ছেলে শফিকুল ইসলাম নয়ন “মা” এর অনুমতি না নিয়ে তার স্বাক্ষর জাল করে অপর সন্তানদের জমি রাজশাহী উন্নয়ন কর্তপক্ষে দিয়ে তার নিজ নামে বাড়ির প্লান পাশ করেছে। এই বিষয় গুলো নিয়ে প্রতিবাদ করতে গেলে স্থানীয় কিছু সন্ত্রাস ও বখাটে ছেলের দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। প্রভাষক নিজেও তার মাকে অকথ্য ভাষায় গালি গালাজ করছে।
সম্প্রতী প্রভাষকের বড় ভাই রতনকে হত্যার হুমকি দিয়েছে। যার কারনে গত ২৪ ডিসেম্বর ২০২০, ১০ ফেব্রæয়ারী ২১, ৪ মার্চ ২১ তারিখে বোয়ালিয় থানায় বোয়লিয়া থানায় অভিযোগ রুজু করা হয়েছে এবং ৭ এবং ৯ ফেব্রæয়ারী ২১ তারিখে আরএমপি কশিনার বরাবর প্রভাষকের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে। উচ্চ শিক্ষিত এবং একজন প্রভাষক তার মাকে সন্মান দিয়ে কথা বলে না, তদুপরি স্বাক্ষর জাল করে রাজশাহী উন্নয়ন কর্তপক্ষ (আরডিএ) থেকে জমি ও বাড়ির প্লান পাশ করে নিয়েছে। কিন্ত আরডিএ জমির মালিককে তলব না করে প্রভাষকের কাজ করে দিয়েছে। বর্তমান নির্বাক ও অনিশ্চয়তায় জীবন যাপন করছেন, এমনটাই মতামত ব্যক্ত করেছেন “মা” রওশন আরা।
![]() |
| অভিযোগ-২ |
এবিষয়ে রবিবার দুপুরে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মণ ভোরের কাগজ শহর প্রতিনিধি কে বলেন, মা ও ছেলের উভয়ের অভিযোগ হয়েছে। থানা পুলিশ বিষয়টি গুরত্ব সাথে পর্যবেক্ষন করছেন। পরে থানার অতিথি কক্ষে মেহানপুর কলেজের প্রভাষক শফিুকল ইসলামের (নয়ন) বক্তব্য নেয়ার জন্য ওসি পরামর্শ দেন। আনিত বিষয়ে অভিযুক্ত প্রভাষক উত্তেজিত হয়ে বলেন, পবা-মোহনপুর এমপি আইন উদ্দিন তার বন্ধু, উপজেলা চেয়ারম্যান তারা সুভাকাঙ্কি, এবং আরটিভির সিনিয়র সাংবাদিক সর্ম্পকে তার নিকটতম বন্ধু। স্থানীয় সাংবাদিক তার কিছুই করতে পারবে না। তাছাড়া ১৪ মার্চ পরিবারের বিরুদ্ধে সে ও একটি অভিযোগ রুজু করেছে। অভিযোগে তিনি বলেন, তার মা ও অন্যান ভাই ও বোন সবায় মিলে তাকে মানষিক নির্যাতন করছে। তাকে সম্পদ থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। ওই সময় বোয়ালিয়া থানার এসআই আকবর, ডেইলি ইসড্রষ্ট্রি পত্রিকার জেলা প্রতিনিধি সাহিন সাগর ও পুঠিয়া প্রতিনিধি মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।



