ফরিদপুর :
নানা আয়োজনে ফরিদপুরে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি।
জেলা প্রশাসন, ফরিদপুর, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর ও ক্যাব, ফরিদপুর এঁর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি, ট্রাক-শো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের বর্ণাঢ্য র্যালি ও ট্রাক-শো বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তাসলিমা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজ প্রফেসর মোশার্রফ আলী, অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, সাংবাদিক, শিক্ষাবিদ এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ প্রফেসর মোঃ শাহজাহান, টাইমস ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, সরকারি রাজেন্দ্র কলেজ এবং সদস্য, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি রেজভী জামান, সভাপতি ক্যব ফরিদপুর জেলা শাখা শেখ ফয়েজ আহমেদ।
দিবসের প্রতিপাদ্যের উপর কি নোট উপস্থাপন করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
সভায় আরও বক্তব্য প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, চকবাজার, নিউমার্কেট, হাজী শরীয়তউল্লাহ বাজার ব্যবস্হাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, জেলা বেকারী মালিক সমিতির নেতৃবৃন্দ, ইট-ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, রোভার স্কাউট এর সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

