মেহেরপুরে চুরির অভিযোগে এক যুবক গ্রেফপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৭, ২০২১

মেহেরপুরে চুরির অভিযোগে এক যুবক গ্রেফপ্তার



মেহের আমজাদ,মেহেরপুর:

একটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বাধীন নামের এক যুবককে গ্রেফপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর শহরের ঘাট পাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেফতার করা হয়। স্বাধীন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার শিহাব উদ্দিনের ছেলে। জানা গেছে কয়েকদিন আগে মেহেরপুর পৌরসভার হোটেল বাজার এলাকায় একটি বাড়ি থেকে বিভিন্ন লোহার জিনিসপত্র ও পানির পাম্প চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকার যুবকদের তাড়া খেয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার এএসআই কোহিতুর ও মাজহারুলের নেতৃত্বে থানা পুলিশের একটি দল মেহেরপুর শহরের ঘাটপাড়া এলাকা থেকে তাকে আটক করে।


Post Top Ad

Responsive Ads Here