নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৭, ২০২১

নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালিত

 

ফরিদপুর প্রতিনিধি :
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সুর্য্যদ্বয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


বুধবার সকাল সাড়ে সাতটায় শহরের অম্বিকা মেমোরিয়াল মাঠে জাতির পিতার প্রতিকৃতিতে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির পক্ষে পুস্পমাল্য অর্পন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি, আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠন সহ সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পন করেন।


অপরদিকে সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে নানা কর্মসূচিতে পালন করা হচ্ছে মুজিব শতবর্ষ। এ উপলক্ষে এলজিইডি জেলা কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় কেক কেটে পালন করা হয় ১০১ তম জন্মবাষির্কী। পরে এলজিইডির হল রুমে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শচিন্দ্র নাথ হালদার।  



এ ছাড়া শিশু সমাবেশ, কেক কাটা, বঙ্গবন্ধুর আলোকচিত্র প্রদশনী, রক্তদান কর্মসুচি, বঙ্গন্ধুর ভাষন, তথ্যচিত্র ও চলচিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Post Top Ad

Responsive Ads Here