বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ফরিদপুর এলজিইডির নানা আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৭, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে ফরিদপুর এলজিইডির নানা আয়োজন

 


ফরিদপুর প্রতিনিধি :
নানা কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে নানা কর্মসূচিতে পালন করছে মুজিব শতবর্ষ। এ উপলক্ষে এলজিইডি জেলা কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় কেক কেটে পালন করা হয় ১০১ তম জন্মবাষির্কী। পরে এলজিইডির হল রুমে এক আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির ফরিদপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী শচিন্দ্র নাথ হালদার। এসময়  ফরিদপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী পিন্টু কুমার সাহাসহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মুজিব শতবর্ষকে সামনে রেখে এলজিইডি জেলা কার্যালয় আলোক সজ্জাসহ নানা ভাবে সাজানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here