ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথীনের উপরে মোবাইল কোট পরিচালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ১৭, ২০২১

ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথীনের উপরে মোবাইল কোট পরিচালিত

 

বিশেষ প্রতিনিধি :

গতকাল ১৬ মার্চ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় ও RAB-8 এর উদ্যোগে ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর জেলার সদর উপজেলায় হারুকান্দি নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০৫ (পাঁচ) টি গোডাউনে অভিযান চালিয়ে মোট ৮৫০ (আটশত পঞ্চাশ) কেজি পলিথিন ব্যাগ জব্দ ও ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন RAB-8 বাহিনীর সদস্যবৃন্দ। মোবাইল কোর্টে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে নিম্নলিখিত ০৫ (পাঁচ) টি গোডাউনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়:
ক) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব মোঃ সাকিল, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৯০ (একশত নব্বই) কেজি।
খ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব জেসমিন, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ১৫০ (একশত পঞ্চাশ) কেজি।
গ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব মোঃ সাইফুল ইসলাম, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪০ (চল্লিশ) কেজি।
ঘ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: জনাব মোঃ ইব্রাহিম শেখ, হারুকান্দি, সদর, ফরিদপুর। জরিমানার পরিমান ১০,০০০/- (দশ হাজার) টাকা, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ২০ (বিশ) কেজি।
ঙ) স্থানীয় গোডাউন, স্বত্বাধিকারী: (খুজে পাওয়া যায়নি), হারুকান্দি, সদর, ফরিদপুর। জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ ৪৫০ (চারশত পঞ্চাশ) কেজি।
উল্লিখিত ০৫ (পাঁচ) টি গোডাউন হতে সর্বমোট ৮৫০ (আটশত পঞ্চাশ) কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়।
ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Post Top Ad

Responsive Ads Here