ফরিদপুরের বোয়ালমারীতে খিচুরী খেয়ে বাড়ি ফেরা হলো না আকমলের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৮, ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে খিচুরী খেয়ে বাড়ি ফেরা হলো না আকমলের



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দেশীয় অস্ত্রের কোপে আকমল সেখ(৫৫)নামক একজন খুন হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 


নিহতের পরিবার জানায়, পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর গ্রæপ ও হাসমত মাতুব্বর গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুই পক্ষই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে হাসমত মাতুব্বরের লোকজন খিচুরি ভোজের আয়োজন করে। আকমল সেখ অনুষ্ঠানের খিচুরি খেয়ে বাড়ির দিকে যাওয়ার পথে অন্ধকারে কে বা কাহারা ধারালো অস্ত্র দিয়ে গলায় মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে হাসপাতালে তাৎক্ষণিক দ্বায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাবুবুল রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 


চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা সত্যিই দুঃখজনক। খুন যারাই করুক না কেন তদন্তপূর্বক অপরাধীদের কঠিন শাস্তি কামনা করি। তবে শুধু শুধু রাজনৈতিকভাবে, বিনাদোষে কাউকে যেন অযথা হয়রানি না করা হয়। 


এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। তিনি বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে মামলা করেনি।

Post Top Ad

Responsive Ads Here