ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১

ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ২



নাজমুল হাসান নিরব,স্টাফ করেসপন্ডেন্ট:


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবারাত আনুমানিক ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন-ঝালকাঠির মাহাদী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আক্তার হোসেন (৫৩) ও মুন্সিগঞ্জের কলমা গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. ইদ্রীস আলী (৪২)।দুর্ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। উদ্ধার কাজে  ভাঙ্গা ফায়ার স্টেশন এবং গোপালগঞ্জের একটি টিম অংশ নেয়।


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, জিএম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস বেনাপোল থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পুখুরিয়ার মাধবপুর পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাঁশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে দুইজন যাত্রী নিহত হন। আরও ১৫ জন আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   



সময়/রাজ

Post Top Ad

Responsive Ads Here