ফরিদপুরে অসহায় এক ব্যক্তির দোকান ঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১

ফরিদপুরে অসহায় এক ব্যক্তির দোকান ঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ

 


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর হাটকৃষ্ণপুর বাজারের জনৈক বাদশা মোল্যার দোকান ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হাতকাট গিয়াস তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। 

জমির মালিক বাদশা মোল্যা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসী হাতকাট গিয়াস তালুকদার তার জমিটি হাতিয়ে নিতে ফন্দি করে আসছে। এরই সূত্রে ধরে সকালে কয়েকশ লোক নিয়ে দোকান ঘর ভেঙ্গে জমিটি দখলে নিয়ে নেয়। বাদশা মোল্যা বলেন, বিভিন্ন সময় আমাকে প্রাননাশের হুমকি দেওয়ায় আমি তিন বছর আগে গ্রাম ছেড়ে ফরিদপুর শহরে চলে আসতে বাধ্য হয়েছি। ভাংচুরের বিষয়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে সেখানে থাকা গিয়াস তালুকদার ও আওয়ামী লীগ নেতা প্রানকৃষ্ণ ওরফে পিরু ঠাকুর ক্যামেরা ছিনিয়ে নেবার চেষ্টা চালায় এবং নিউজ না করার হুমকি প্রদান করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

এবিষয়ে গিয়াস তালুকদার বলেন, আমার সকল কাগজপত্র রয়েছে। আর এ কারনে আমি জমি দখল করেছি তাতে কার কি আসে যায়। পারলে আপনারা কিছু করে দেখান। 

এদিকে এ ঘটনার পর হাতকাটা গিয়াস তালুকদার ও আওয়ামী লীগ নেতা প্রানকৃষ্ণ ওরফে পিরু ঠাকুরকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে সদরপুর থানার ওসি(তদন্ত) আবুল খায়ের মিয়া)। তিনি বলেন এই ঘটনা ছাড়াও গিয়াস তালুকদার এর বিরুদ্ধে ৫টি মামলা চলমান রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here