ফরিদপুরে করোনা সচেতনতায় জেলা পুলিশের মাক্স বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ২৫, ২০২১

ফরিদপুরে করোনা সচেতনতায় জেলা পুলিশের মাক্স বিতরণ



ফরিদপুর প্রতিনিধি :
করোনা সচেতনতায় মাঠে নেমেছে ফরিদপুর জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে শহরের গুরুত্বপূর্ন স্থানে মাক্স বিতরণের পাশাপাশি জনগনকে সচেতন করতে লিফলেট বিতরন করা হচ্ছে। এরই অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ন এলাকা নিউমার্কেট ও চকবাজারে মাক্স বিতরন করা হয়। 


মাক্স বিতরন কার্যক্রমে অংশ নেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। পুলিশ সুপার এ সময় নিউমার্কেট ও চকবাজার এলাকার মানুষের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ওসি (অপারেশন) এনায়েত হোসেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর প্রমূখ। 


পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, করোনার প্রকোপ বাড়তে থাকায় পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে জনগনকে সচেতনতায় মাইকিং, লিফলেট ও মাক্স বিতরন করা হচ্ছে। জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।#

Post Top Ad

Responsive Ads Here