ফরিদপুরে খাবার নিয়ে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, মার্চ ২৪, ২০২১

ফরিদপুরে খাবার নিয়ে মায়ের সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বুধবার(২৪ শে মার্চ) দুপুরে মায়ের সাথে অভিমান করে গলায় রুমাল পেঁচিয়ে মামুন শেখ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। মামুন শেখ উপজেলার মাঠ সালথা গ্রামের ছলিম শেখের ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতেন তিনি। দুপুরে খাবারের সাথে দুইটি ডিম ভাজা খেতে চেয়েছিলো মায়ের কাছে। একটি ডিম ভেজে দেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় রুমাল পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিজ ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন তাকে নিচে নামিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।


সালথা থানার ওসি (তদন্ত) সুব্রত গোলদার বলেন, মামুন শেখের আত্মহত্যায় পরিবারের এবং গ্রামের কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here