জেলা প্রতিনিধি:
শামীম হক ফ্যান ক্লাবের উদ্যোগে গরীব দুস্থ ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি আজ বিকেলে অনুষ্ঠিত হয়।
শহরের আলিপুর মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়।এছাড়া জনতা ব্যাংকের মোড়, নীলটুলী, ও পাকিস্তান পাড়ায় দুস্থ ও গরিব অসহায় ব্যক্তিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফারুক হোসেন, মনিরুজ্জামান মাসুদ, মোহাম্মদ বাবর , মোহাম্মদ সেলিম , মোস্তফা হোসেন , জাহিদ হাসান প্রমূখ।ইফতার সামগ্রী শতাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে বিতরণ করা হয় ।

