ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

ঢাকায় পৌঁছেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী

 


 

একদিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গহি ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে চীনা প্রতিরক্ষামন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 


বিভিন্ন সূত্রে জানা গেছে, বিমান বন্দর থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বিকেল ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে। সফর শেষে আজই তিনি শ্রীলংকায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বেন।


পরিবর্তনশীল ভূরাজনীতি, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা এবং টিকা কূটনীতির এ পর্বে জেনারেল ওয়েই ফেঙ্গহির বাংলাদেশ সফর তাৎপর্যপূর্ণ। সংগত কারণেই এ বিষয়গুলো তার এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে।





















এদিকে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে টিকার জন্য চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা শুরুর পর চীনের পক্ষ থেকে উচ্চপর্যায়ের সফর হিসেবে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


গত বছরের নভেম্বরের শেষে এক দিনের সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রীর নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ঢাকায় আসার কথা ছিল। সফরের আগমুহূর্তে তা স্থগিত হয়ে যায়।


প্রসঙ্গত, চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার দুই সপ্তাহ আগে বাংলাদেশ ঘুরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

Post Top Ad

Responsive Ads Here