রফিক বেপারীর পরিবারের ইফতার ও দোয়ার আয়োজন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

রফিক বেপারীর পরিবারের ইফতার ও দোয়ার আয়োজন



লিয়াকত আলী লাভলু ফরিদপুর চরভদ্রাসন থেকে, ফরিদপুরের চরভদ্রাসনের রবিবার ২৫ এপ্রিল ১ নং চর হরিরামপুরে ছমির বেপারীর ডাঙ্গীতে  ঐতিহ্যবাহী বেপারী পরিবারের পক্ষ থেকে  ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে। 

চর হরিরামপুরের মরহুম সাবেক চেযারম্যান ছমির বেপারীর নাতি , মরহুম সাবেক  চেযারম্যান  আবদুস সাত্তার বেপারীর (ভাতিজা) আলহাজ্ব আব্দুর রব বেপারীর সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক ও যুব সমাজের অহংকার মোঃ রফিকুল ইসলাম বেপারীর আয়োজনে পরিবারের সদস্য স্থানীয় মান্যগন্য ব্যাক্তিদের  নিয়ে  নিজ বাড়িতে এ ইফতারের আয়োজন করা হয়।

উক্ত ইফতার মাহাফিলে পরিবারের সদস্যরা বলেন মোঃ রফিক বেপারির মাধ্যমে আমরা আমাদের পুরনো ঐতিহ্য পরম্পরা ধরে রাখতে একতা বদ্ধ হলাম । আমাদের পরিবার সব সময় মানুষের পাশে থেকেছে মানুষের সেবা করে আসছে। নদী ভাঙ্গনের ফলে আমরা সকলে বিভিন্ন স্থানে ছড়িয়ে গিয়েছিলাম। আমাদের পুরনো ভিটে আলাøহ ফিরিয়ে দিয়েছে। আমরা আবার একত্রিত হতে শুরু করেছি। তাই আমরা রফিক এর মাধ্যমে আবার আগের অবস্থানে  ফিরে যেতে চইে। বেপারি পরিবারের আগামীর ভবিষ্যৎ রফিক বেপারি বলেন আমার দাদা, চাচা, চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা করেগেছে । আমি ও সেই ভাবে আপনাদের পাশে থাকতে চাই তাই আমাদের পুরনো বসতবাড়ির  জায়গা জেগে উঠায় আমি শহর ছেড়ে মাটির টানে আপনাদের কাছে চরাঞ্চলে এসে বাড়ি করেছি আপনাদের সুখ-দুখে পাশে থেকে হাতে হাত কাধে কাধ রেখে দাদা, চাচা দের মত আপনাদের সেবা করে শেষ নিস্বাস ত্যাগ করতে পারি।

তাই আমি আপনাদের কাছে  সাহস, শক্তি দোয়া ও ভালোবাসা চাই।

Post Top Ad

Responsive Ads Here