বিপদের সময় ভারতের পাশে দাঁড়ালো সৌদি আরব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, এপ্রিল ২৬, ২০২১

বিপদের সময় ভারতের পাশে দাঁড়ালো সৌদি আরব

 

নিউজ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে ভারতে। দৈনিক সংক্রমণ পৌঁছেছে সাড়ে ৩ লাখে। মৃত্যুও রেকর্ড ভাঙছে প্রতিদিন। হাসপাতালগুলোকে অক্সিজেনের সঙ্কট পৌঁছেছে চরমে। এ অবস্থায় ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরব।

করোনায় টালমাটাল ভারতে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ভারতের অক্সিজেন সংকট কমাতে এই অক্সিজেন দ্রুতই পাঠাবে দেশটি। আদানি গ্রুপ ও লিন্ডে কোম্পানির মাধ্যমে এই অক্সিজেন ভারতে আসবে।


রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে রোববার এই খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। দুঃসময়ে এমন সমর্থন আর সহযোগিতার জন্য দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।


এর আগে ভারতের এমন সঙ্কটে সহযোগিতার ঘোষণা দিয়েছে দেশটির চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতবাসীর এমন লড়াইয়ে সংহতি জানিয়েছেন।





শনিবার একইসঙ্গে ভারতে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্সরে মেশিন, ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীসহ কোভিড মোকাবিলায় আরও নানা যন্ত্রপাতি পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

Post Top Ad

Responsive Ads Here