বাহুবলে বালু চোরের বিরুদ্ধে প্রসাশন ,ড্রেজার-পাইপ ধ্বংষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

বাহুবলে বালু চোরের বিরুদ্ধে প্রসাশন ,ড্রেজার-পাইপ ধ্বংষ



হবিগঞ্জ প্রতিনিধি


হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের বালুচর গ্রামের পুরাতন খোয়াই নদীর অংশের পার্শ্বে খোয়াই নদী থেকে সরকারি অনুমতি অমান্য করে ইজারা বহির্ভূত স্থান হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এর সময় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) খ্রীষ্টফার হিমেল রিছিল যৌথভাবে এক ঝটিকা অভিযান পরিচালনা করে। শনিবার (২৪ এপ্রিল) বিকেল থেকে সধ্যয় পর পর্যন্ত উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার এবং সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থান থেকে দু"টি ড্রেজার মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৪শ ফুুুট পাইপ এবং ৮ হাজার ঘনফুট বালুু জব্দ করা হয় । তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয় নি। পরে, বালু উত্তোলনে ব্যবহৃত দু"টি ড্রেজার মেশিন ও ৪শ ফুুুট পাইপ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং ৮ হাজার ঘনফুট বালু স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ দরবেশ আলীর জিম্মায় দেওয়া হয়। 


এ ব্যাপারে, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে আইন বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এধরনের অভিযান প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই অব্যহত থাকবে। তিনি আরো বলেন, এধরণের অবৈধ কর্মকান্ডে সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ভাবে যত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে দমনে কার্যকর করা হবে। 

উক্ত, ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায়় করেন বাহুবল থানার একদল পুলিশ ।

Post Top Ad

Responsive Ads Here