বেলকুচিতে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ২৫, ২০২১

বেলকুচিতে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ



উজ্জ্বল অধিকারী,  সিরাজগঞ্জ প্রতিনিধি:

 করোনা ভাইরাস মোকাবেলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর পাইলট বিলিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।


২৫শে এপ্রিল (রবিবার) দুপুরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১শত ৮০ জন শিক্ষার্থীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।


বেলকুচি উপজেলার সমাজসেবা অফিসার ইলিয়াস হাসান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলার নির্বাহী অফিসার আনিসুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুল রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ন-সাধারন সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সোহাগপুর পাইলট বিলিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষাক নজরুল ইসলাম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here