পথচারী ও দুস্থ্যদের মাঝে ফরিদপুর জেলা পুলিশের ইফতার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, এপ্রিল ২২, ২০২১

পথচারী ও দুস্থ্যদের মাঝে ফরিদপুর জেলা পুলিশের ইফতার বিতরণ



ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পথচারী ও দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে শহরের বিভিন্ন স্থানে এ ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) জামাল পাশা। 


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ তরিকুল ইসলাম, উপ-পরিদর্শক রিজার্ভ অফিসার আনোয়ার হোসেন।

 
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় এই লকডাউনে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য জেলা পুলিশ ফরিদপুরের পক্ষ থেকে ইফতার বিতরণের ব্যবস্থা করা শুরু হয়েছে। আমরা রমজানের প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত রাখবো। 


উল্লেখ্য গত বছর করোনার প্রথম ঢেউ মোকাবেলার সময় ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান এর নেতৃত্বে পুলিশের বেতন থেকে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য, ইফতারী ও সেহেরী বিরতণ করা হয়েছিলো। করোনা ও রোজার সময় ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগ আজও সারাদেশে রোল মডেল হয়ে আছে।

Post Top Ad

Responsive Ads Here