নিউজ ডেস্কঃ
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত এক লাখ ডোজ টিকা দেশে মে মাসে আসবে।
রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও করোনাবিষয়ক মুখপাত্র মোহাম্মদ রোবেদ আমিন জানান, স্বাস্থ্য অধিদফতর থেকে বেক্সিমকোকে বলা হয়েছে, অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকার ব্যবস্থা যেন মে মাসের মধ্যে করা হয়।
তিনি আরো জানান, সম্প্রতি জরুরি প্রয়োজনে টিকা পেতে আমাদের দেশসহ নেপাল, আফগানিস্তান, চীন, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের সমন্বয়ে ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসেলিটি টু সাউথ এশিয়া ফোরাম’ নামের একটি জোট তৈরি করা হয়েছে। এখানে যদি টিকা আসে, আমরাও টিকা পাবো।

